প্রচ্ছদ > বিনোদন >

ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন গুলিবিদ্ধ সেই মার্কিন র‍্যাপার

article-img

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মার্কিন র‍্যাপার অফসেট। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অফসেট ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি এখন পরিবার, সুস্থতা এবং সংগীতে ফেরার দিকেই মনোযোগ দিচ্ছেন। 

অফসেট লেখেন, আমি এখন আমার পরিবার, সুস্থতা এবং আবার সংগীতে ফেরার দিকে মনোযোগ দিচ্ছি… বুঝতে পারছি, ‘জীবনে জয় আর উচ্চকণ্ঠ হার—দুটোই আছে।’

তিনি আরও বলেন, ‘জীবন এক ধরনের জুয়া, আর আমি এখনও জয়ের লক্ষ্যেই খেলছি।’

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে তার মুখপাত্র জানান, অফসেট এখন হাঁটাচলা করতে পারছেন। চিকিৎসক, নার্স ও হাসপাতালের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গত সোমবার ফ্লোরিডার হলিউডে অবস্থিত সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোর কাছে গুলিবিদ্ধ হন এই র‍্যাপার। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফাতার করেছে এবং তদন্ত এখনও চলমান রয়েছে। 

একই রাতে আরেক র‍্যাপার লিল টিজেকে বিশৃঙ্খল আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়। তাকে ব্রোয়ার্ড কাউন্টি জেলে নেওয়া হয়েছিল। পরদিন তিনি মুক্তি পান।

জেল থেকে বের হওয়ার সময় লিল টিজে, অফসেটকে ‘ইঁদুর’ বলে মন্তব্য করেন। তবে গুলির ঘটনায় তার সম্পৃক্ততা নিয়ে যে গুঞ্জন ছড়ায়, তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তার আইনজীবী ডন এম. ফ্লোরিও। 

তিনি বলেন, ‘লিল টিজে গুলিবিদ্ধ হননি, এবং কোনো গুলির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগও আনা হয়নি। এ ধরনের সব খবরই মিথ্যা।’